Yaas Cyclone Update: ইয়াস-আগমনের আগেই শঙ্করপুরে প্রবল জলোচ্ছ্বাস!

ঘূর্ণিঝড় ইয়াসের (Cyclone Yaas) আছড়ে পড়ার আগেই শঙ্করপুরে চোখে পড়েছে প্রবল জলোচ্ছ্বাস। ভারী বৃষ্টি দেখা দিয়েছে। বালেশ্বরে ইয়াস আছড়ে পড়ার কারণে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকাতে তার প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে ইতিমধ্যেই। অন্যদিকে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৎপর প্রশাসন। বাঁধ মেরামত করা হচ্ছে। ত্রাণ শিবিরে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। চলছে শেষ মুহূর্তের পরিদর্শন। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola