Yaas Cyclone Update: অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ইয়াস, দিঘা থেকে দূরত্ব ৪৫০ কিলোমিটার

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। আগামীকাল দুপুরে সাগরদ্বীপ ও পারাদ্বীপের মাঝে বালাসোরের কাছে আছড়ে পড়ার কথা। আবহাওয়া দফতরের পূর্বাভাস পূর্ব মেদিনীপুরে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। দিঘা থেকে ক্রমশ দূরত্ব কমছে ঘূর্ণিঝড় ইয়াসের। ব্ল্যাক স্টোন দিয়ে তাজপুরে জলোচ্ছ্বাস আটকানোর চেষ্টা। 

দিঘা থেকে ৪৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে ইয়াস। বালাসোর থেকে সেই দূরত্ব ৪৬০ কিলোমিটার। আজই তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। কাল ভোরে তা আছড়ে পড়তে পারে উপকূল অঞ্চলে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola