Strand Road Fire: কী কারণে আগুন, নমুনা গেল ল্যাবরেটরিতে
স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডে গাফিলতির কারণে মৃত্যুর ধারায় মামলা রুজু হয়েছে। ফায়ার সার্ভিস অ্যাক্টেও মামলা রুজু হয়েছে। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। তদন্তভার নিল লালবাজারের গোয়েন্দা বিভাগ। ঘটনাস্থলে লালবাজারের হোমিসাইড শাখা। 'কেন্দ্রের অফিস পুড়ল, রাতে গেলেন মমতাই। এত বড় আগুন বিজেপির কোনও নেতা এলেন না। রেলের কোনও আধিকারিক ছিলেন না', অভিযোগ ব্রাত্যর। এক তদন্তকারী অফিসার জানান, ইলেক্ট্রিক্যাল ওয়ারের ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে। সার্ভার রুমের কিছু জিনিস ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।
Tags :
ABP Ananda Fire ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Fire In Kolkata Strand Road Fire