Subhas Bhowmik: নিমতলা শ্মশানে সম্পন্ন হবে সুভাষ ভৌমিকের শেষকৃত্য| Bangla News

প্রয়াত প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক। একবালপুরের নার্সিংহোমে আজ ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে ভুগছিলেন কিডনির অসুখে। প্রায় সাড়ে তিন মাস ধরে ডায়ালিসিস চলছিল। তাঁর প্রয়াণে ময়দানে শোকের ছায়া।

ইতিমধ্যেই পুরসভার তরফে শববাহী যান এসে উপস্থিত হয়েছে। যেহেতু করোনায় মৃত্যু হয়েছে এবং কোভিড প্রোটোকল রয়েছে, তাই পুরসভার নির্দিষ্ট শববাহী ব্যবহার করা হচ্ছে। সুভাষ ভৌমিকের মরদেহ নিয়ে যাওয়া হবে নিমতলা শ্মশানে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola