Suvendu Adhikari: শিলিগুড়িতে তিরঙ্গা মিছিল শুভেন্দু অধিকারীর | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: অপারেশন সিঁদুরের সাফল্যকে সামনে রেখে শিলিগুড়িতে তিরঙ্গা মিছিল শুভেন্দু অধিকারীর

আধার কার্ড নিয়ে রাজ্য জুড়ে ভুরিভুরি জালিয়াতির অভিযোগের মধ্যেই কোচবিহারের শুকারুর কুঠি থেকে গ্রেফতার করা হল এক জাল আধার কার্ডের কারবারিকে। ধৃত হামিদুল আলির থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু জাল আধার কার্ড সহ, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানিং মেশিনও। বুধবার ধৃতকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় দিনহাটা মহকুমা আদালত।

 
আজ থেকে প্রতিদিন কলকাতা ও পাশ্ববর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস। ২৭ মে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, ২৮ মে পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। ২৮ মে উপকূলবর্তী ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। রাজ্যের প্রতিটি জেলাতেই প্রতিদিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ সহ বৃষ্টির পূর্বাভাস, ৫০-৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ সহ বৃষ্টির পূর্বাভাস, ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগমী ২-৩ দিনের মধ্যে কেরলে প্রবেশ করবে মৌসুমী বায়ু। নির্ধারিত সময়ের থেকে ১ সপ্তাহ আগে কেরলের স্থলভাগে শুরু হবে বৃষ্টি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola