Abhishek Banerjee PA | খুঁজছিল পুলিশ! এতদিন কোথায় ছিলেন সুমিত? জানালেন নিজেই

Continues below advertisement

দীর্ঘদিন 'নিখোঁজ' ছিলেন। মাথার উপর ঝুলছিল একাধিক মামলা। তা নিয়ে অবশেষে আদালতের দ্বারস্থ। জমি দুর্নীতির মামলায় মিলেছে সুপ্রিম-রক্ষাকবচও। তবে তদন্তে সহযোগিতা করতে হবে বলেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। অবশেষে শনিবার সিআইডি দফতরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। প্রায় ১০ ঘণ্টা ভবানী ভবনে ছিলেন তিনি। তারপর সেখান থেকে বেরিয়ে অভিষেকের বাড়িতে যান সুমিত। রবিবার আবার ফের তলব করা হয়েছিল অভিষেকের আপ্তসহায়ককে। সকাল ১০টায় সময় ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। তবে নির্ধারিত সময়ের আগেই CID দফতরে হাজিরা দেন তিনি । এরপর চলে ৮ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ। অবশেষে দফতর থেকে বেরিয়ে সুমিত রায় বলেন, "সব অভিযোগ ভিত্তিহীন"। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, সোমবার ফের একবার তলব করা হয়েছে অভিষেকের আপ্তসহায়ককে। তবে এবার জমি দুর্নীতি মামলা নয়, বরং ডেবরায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগেই তাঁকে তলব করেছে CID।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola