Supreme Court: মণিপুরের ঘটনার রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট, আগামীকাল এ নিয়ে শুনানি
গণধর্ষণের পর দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর অভিযোগ উঠল মণিপুরে। উত্তরপ্রদেশ কংগ্রেসের ট্যুইট করা ভিডিও ঘিরে গোটা দেশ তোলপাড়। হিংসাদীর্ণ মণিপুরের এই ছবি প্রকাশ্যে আসতেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশের দাবি, থৌবল জেলার এই ঘটনাটি চলতি বছরের মে মাসের। থানায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষকৃতীদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। মাসদুয়েক কেটে গেলেও এই ঘটনায় এখনও কেউ ধরা পড়েনি বলে জানিয়েছে মণিপুর পুলিশ। মণিপুরের ঘটনায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
অসন্তুষ্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়
সরকার পদক্ষেপ না করলে, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ, হুঁশিয়ারি সর্বোচ্চ আদালতের
ঘটনার রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট, আগামীকাল এ নিয়ে শুনানি
Tags :
Incident Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda Manipur ABP Ananda Live ABP Ananda Bengali News NarendraModi #PRIMEMINISTER