Supreme Court: 'অন্যান্য রাজ্যের সরকারি কর্মীরা কত হারে DA পাচ্ছেন?'DA মামলায় জানতে চাইল শীর্ষ আদালত
ABP Ananda | 06 Aug 2025 10:09 PM (IST)

ABP Ananda LIVE : মহার্ঘভাতা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলছে (DA Case)। সেই শুনানি চলাকালীন এবার অন্যান্য রাজ্যের সরকারি কর্মীরা কত হারে DA পাচ্ছেন, জানতে চাইল শীর্ষ আদালত। সেই সংক্রান্ত উদাহরণও দিতে বলা হল। কর্মচারী সংগঠনের আইনজীবী জানালেন, তাঁদের কাছে তেমন উদাহরণ রয়েছে। বুধবার দ্বিতীয় দিন আদালতে DA মামলার শুনানি হল। (Supreme Court)
এর আগে, মঙ্গলবার রাজ্য সরকারের আইনজীবীদের কথা শোনে আদালত। বুধবার কর্মচারী সংগঠনের আইনজীবী রাজ্য সরকারি কর্মীদের অবস্থান তুলে ধরেন। সেই শুনানি চলাকালীন বিচারপতি পিকে মিশ্র জানতে চান, "অন্য রাজ্যের সরকারি কর্মীরা কি বেশি DA পান? দিল্লির বঙ্গভবনে বা চেন্নাইয়ে কর্মরত রাজ্য সরকারের কর্মীরা বেশি DA পান কি? তেমন হলে উদাহরণ দিন।" এতে কর্মচারী সংগঠনের আইনজীবী বলেন, "নিশ্চয়ই, আমাদের কাছে উদাহরণ আছে।" (DA Case)