সুশান্ত সিং রাজপুত মৃত্যুতদন্তের লিখিত বয়ান সুপ্রিম কোর্টে পেশ করল বিহার সরকার

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  13 Aug 2020 03:37 PM (IST)
ABP News
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত সংক্রান্ত মামলায় আজ সুপ্রিম কোর্টে লিখিত বয়ান জমা দিল বিহার সরকার। বয়ানে বিহার সরকারের তরফে অভিযোগ এনে বলা হয়েছে সুশান্তের মৃত্যুতে মুম্বই পুলিশ কোনো এফআইআর দায়ের করেনি।  একমাত্র এফআইআর দায়ের হয়েছে বিহারে। বিহার সরকারের তরফে লিখিত বয়ানে আরও বলা হয়েছে এখন তদন্তের ভার সিবিআইয়ের হাতে চলে গিয়েছে।  তাই এখন পটনা থেকে মুম্বইয়ে কেসটি বদলি করার যে আরজি রিয়া চক্রবর্তী জানিয়েছেন তা অর্থহীন। অন্যদিকে রিয়া চক্রবর্তীর তরফ থেকে লিখিত বয়ান জমা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে। লিখিত বয়ানে রিয়া চক্রবর্তী জানিয়েছেন পটনায় এফআইআর দায়ের করার কোনো অর্থ নেই।  এই মামলায় পটনার আদালতের রায়ের ও অধিকার নেই বিহার সরকারের সুপারিশে তদন্ত ভার সিবিআইএয়ের হাতে তুলে দেওয়া অনৈতিক। এফআইআরে যে আশঙ্কাগুলির কথা বলা হয়েছে তাতে অপরাধমূলক কোনো ঘটনার উল্লেখ নেই।
  • হোম
  • ভিডিও
  • খবর
  • সুশান্ত সিং রাজপুত মৃত্যুতদন্তের লিখিত বয়ান সুপ্রিম কোর্টে পেশ করল বিহার সরকার

TRENDING VIDEOS

বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar1 Hour ago

শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস1 Hour ago

তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ1 Hour ago

আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?1 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন