Susmita Dev News | রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব

Continues below advertisement

Susmita Dev News | সুখেন্দুশেখর রায়ের পথে হেঁটে এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব। 
শুধু সাংসদ পদ নয়, ছাড়লেন দলও, ইস্তফা দিলেন তৃণমূলের সমস্ত পদ থেকে। ইস্তফার পরই, বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করেন সুস্মিতা দেব। এদিন তিনি বলেন, হিমন্ত বিশ্বশর্মাকে আমি খুব সম্মান করি। তিনি আমার গাইড। আমি ওঁকে অনুরোধ করেছি আমায় অসমে কাজ করার সুযোগ দিন।

রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় এবার কি কংগ্রেসের সঙ্গে মিশে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল? জল্পনা ক্রমশ জোরাল হচ্ছে। ইতিমধ্যেই কংগ্রেসের তরফে অভিষেককে গুরুত্ব পদ ‘অফার’ করা হয়েছে বলে খবর। দলের দুই সাংসদ মালা রায় এবং সায়নী ঘোষও দিল্লি রওনা দিয়েছেন। কংগ্রেসের তরফে তৃণমূলকে মিশে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর। (TMC-Congress Merger Possibility)

১৯৯৮ সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসেই তৃণমূল গড়েছিলেন মমতা। কিন্তু বর্তমানে নিজের গড়া দলই হাতছাড়া মমতার। এমতাবস্থায় কংগ্রেস সূত্রে খবর, মমতা এবং অভিষেককে প্রস্তাব দেওয়া হয়েছে, তাঁরা কংগ্রেসের সঙ্গে মিশে যান। মমতা নিজের পুরনো দলে ফিরে আসুন। মমতা এবং অভিষেককে জাতীয় স্তরে বড় পদের প্রস্তাবও দেওয়া হয়েছে। মমতাকে কংগ্রেসের জাতীয় সহ-সভাপতি এবং অভিষেককে জাতীয় সাধারণ সম্পাদ করা হতে পারে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola