TATA Motors: টাটাকে ক্ষতিপূরণের নির্দেশকে স্বাগত জানিয়ে মমতাকে আক্রমণ শুভেন্দুর | ABP Ananda
টাটাকে ক্ষতিপূরণের নির্দেশকে স্বাগত জানিয়ে মমতাকে আক্রমণ শুভেন্দুর। 'সোনাকে ছাই বানিয়েছেন মমতা, বাংলার শিল্প সম্ভাবনাকে ধ্বংস করেছেন। আজকের রায় বাংলার শিল্প-ক্ষতের ওপর নুনের ছিটে। মমতার ক্ষমতার খিদের মাশুল দিতে হচ্ছে রাজ্যকে। রাজ্যের অর্থনীতিকে অনন্ত অন্ধকার গুহায় ঠেলে দিল মমতার স্বার্থপরতা', এক্স হ্যান্ডেলে পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।