Suvendu Adhikari: 'শ্যালিকার মত উনিও দেশের বাইরে পালাতে চাইছেন..', বিস্ফোরক শুভেন্দু

ABP Ananda  |  26 Jul 2023 08:30 PM (IST)
ABP News

মণিপুর ইস্যুতে উত্তাল সারা দেশ। এদিকে এমনই এক আবহে রাজ্যের হিংসাকাণ্ডে সরব বিজেপির শীর্ষ নের্তৃত্বরা। নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বিজেপির বিক্ষোভ সামিল হবেন শুভেন্দুও। এহেন পরিস্থিতিতে দিল্লিতে শাহর সঙ্গে বৈঠক। আর বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য়ে 'শুভনন্দন' জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।  


অভিষেককে 'শুভনন্দন' শুভেন্দুর


সুপ্রিম নির্দেশের জন্য অভিষেকের সফরে সীমাবদ্ধতা থাকার ইস্যুতে এদিন শুভেন্দু বলেন,  'এর আগে ওনার শ্যালিকা, অপর আরেক অভিযুক্তা ২২ সেপ্টেম্বর ২০২২ দেশের বাইরে পালিয়েছেন। আসার কোনও নামগন্ধ নেই। উনিও সপরিবারে পালাতে চাইছেন। আমার পক্ষ থেকে শুভনন্দন থাকল।' 


নারী নির্যাতনের ইস্যুতে প্রতিবাদ









 


শুভেন্দু বলেছেন, 'প্রতিদিনই পশ্চিমবাংলার মাতৃশক্তি, কিশোরী, বালিকারা অরক্ষিত এবং অত্যাচারিত। রাজ্য বিধানসভায় মহিলা সদস্য সদস্যারা, ব্যাপক প্রতিবাদ করেছেন নারী নির্যাতন নিয়ে। পশ্চিমবঙ্গ মহিলা মোর্চা মাননীয় ফাল্গুনী পাত্রের নের্তৃত্বে নেতাজি মূর্তি শ্যামবাজার ৫ মাথার মোড়ে ৪৮ ঘণ্টা ব্যাপী অবস্থানও শুরু করেছে। ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা নিয়ে, অত্যন্ত উদ্বিগ্ন -চিন্তিত। এবং নারীদের স্বার্থ রক্ষা করার জন্য আমরা বিধানসভার ভিতরে ও বাইরে সর্বত্র লড়াই করছি।' 


'সিবিআই-র অধিকাংশ প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন মানিক', কী প্রতিক্রিয়া শুভেন্দুর ?


মানিক ভট্টাচার্য সিবিআই-র অধিকাংশ প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। এই প্রসঙ্গ উঠতেই শুভেন্দু বলেন, 'পলিগ্রাফ টেস্ট করা উচিত।' পাশাপাশি নিয়োগ দুর্নীতির ইস্যুতে তিনি আরও বলেন, '৭০ টি পৌরসভায় এবার চাকরি চুরি হয়েছে। বরানগর, কামারহাটি থেকে শুরু করে মূলত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়াতে এই চক্র সবথেকে বেশি কার্যকর ছিল। এবং এই পৌরসভার পুরপ্রধান এবং নিয়োগের সঙ্গে যুক্ত লোকেদের অবিলম্বে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত।' 

  • হোম
  • ভিডিও
  • খবর
  • Suvendu Adhikari: 'শ্যালিকার মত উনিও দেশের বাইরে পালাতে চাইছেন..', বিস্ফোরক শুভেন্দু

TRENDING VIDEOS

ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব15 Hour ago

২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?15 Hour ago

রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda15 Hour ago

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda16 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন