Suvendu Adhikari: '২১ জুলাই 'গণতন্ত্র হত্যা দিবস' পালন করবে বিজেপি', ঘোষণা শুভেন্দুর | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: লোকসভা নির্বাচনের পর বিধানসভা উপনির্বাচনেও বাংলায় পর্যুদস্ত হয়েছে বিজেপি। চার-চারটি আসনেই পরাজিত হয়েছে তাঁরা। এই পরাজয়ের জন্য রাজ্যকেই কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, অনেকে ভোট দিতে পারেননি বলেই বিজেপি জয়ী হতে পারেনি। যাঁরা ভোট দিতে পারেননি, তাঁদের জন্য আলাদা পোর্টাল চালুর কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি, চার কেন্দ্রের ১০০ ভোটারকে নিয়ে রাজভবনে আসবেন বলেও জানিয়েছেন। (Suvendu Adhikari)

শনিবার উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। আর রবিবার রাজভবনের সামনে ধর্নায় বসেন শুভেন্দু। সেই ধর্না শেষেই উপনির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি। বলেন, "পোর্টাল চালু করছি আমি। যাঁরা পঞ্চায়েত, লোকসভা এবং উপনির্বাচনে ভোট দিতে পারেননি, তাঁরা নাম নথিভুক্ত করুন। কথা দিচ্ছি, পরিচয় গোপন থাকবে। আমি বড় আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে। নন্দীগ্রামে যেমন গণ আন্দোলন করেছিলাম, যাঁরা ভোট দিতে পারেননি, কালই পোর্টাল চালু করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছি।" (West Bengal By Election Results)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola