Recruitment Scam: রুপোলি দুনিয়ায় লগ্নি করে কালো টাকা সাদা করার ছক? জানতে চায় ইডি | ABP Ananda LIVE

নিয়োগ দুর্নীতির টাকায় টলিউডে শান্তনু-ঘনিষ্ঠ অয়নের বিনিয়োগ? ধৃত অয়নের প্রযোজনায় রুপোলি দুনিয়ায় পা রেখেছিলেন শ্বেতা চক্রবর্তীও।কুন্তলের পর এবার টলিউডে লগ্নি নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার। লকডাউনের সময় 'কবাডি কবাডি' নামে সিনেমার প্রযোজক ছিলেন অয়ন। অয়নের প্রযোজনায় সিনেমায় অভিনয়ে হাতেখড়ি হয়েছিল ঘনিষ্ঠ শ্বেতার! সিনেমার শ্যুটিং শুরু হলেও, কাজ শেষ হয়নি, দাবি অভিনেতা-অভিনেত্রীদের ।নিয়োগ দুর্নীতির কালো টাকাই কি রুপোলি দুনিয়ায় লগ্নি করে সাদা করার ছক? শান্তনু-ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে জেরা করে জানতে চায় ইডি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola