৩ জানুয়ারি থেকে বন্ধ টালা ব্রিজ: ধর্মতলাগামী ছোট গাড়ি আসতে পারবে বালি ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু হয়ে, জেনে নিন বিকল্প রাস্তাগুলি
তেসরা জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে টালা ব্রিজ। চার তারিখ থেকে শুরু হবে ব্রিজ ভাঙার কাজ। খবর রাজ্যের পূর্ত দফতর সূত্রে। ভারী ও ছোট গাড়িকে বিভিন্ন রুটে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা পুলিশের।