Tarakeswar Temple Reopen: কাল থেকে খুলছে তারকেশ্বরের মন্দির, গর্ভগৃহে প্রবেশ নিষেধ ভক্তদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Jun 2021 01:39 PM (IST)

রাজ্যে কার্যত লকডাউনের মধ্যে আগামীকাল থেকে ভক্তদের জন্য ফের খুলছে তারকেশ্বরের মন্দির। কর্তৃপক্ষ সূত্রে খবর, সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। মন্দির খুললেও তাঁদের গর্ভগৃহে প্রবেশ নিষেধ।