Uttarakhand News Live: মাইক্রো টানেলের মধ্য়ে দিয়ে শ্রমিকদের কাছে পৌঁছে গেছে উদ্ধারকারী দল। ABP Ananda Live
ABP Ananda | 28 Nov 2023 04:08 PM (IST)

Uttarkashi Tunnel Collapse Highlights: উত্তরকাশীর (Uttarkashi) সুড়ঙ্গে ১৭ দিন ধরে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। আটকে থাকা শ্রমিকদের কাছাকাছি পৌঁছে গিয়েছেন উদ্ধারকারীরা, দাবি মুখ্যমন্ত্রী ধামির। আটকে থাকা শ্রমিকদের ২ থেকে ৩ মিটার দূরত্ব পর্যন্ত পৌঁছে গিয়েছে টিম, দাবি উদ্ধারকারী দলের। ভার্টিক্যাল ড্রিলিংয়ের (Vertical Drilling) কাজ আপাতত বন্ধ রয়েছে। গত দু’দিনে কোনও বড় বাধার মুখে পড়তে হয়নি উদ্ধারকারীদের। সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের দ্রুতই উদ্ধার করা যাবে বলে তাঁদের আশা। উদ্ধারকাজ পরিদর্শনে হাজির উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। ABP Ananda Live