পরিযায়ী শ্রমিকদের প্রতি পশ্চিমবঙ্গ সরকারের ব্যবহার অমানবিক, পাল্টা কটাক্ষ দিলীপ ঘোষের

পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার ক্ষেত্রে উদাসীন রাজ্য সরকার। অভিযোগ, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তিনি বলেন, শ্রমিকদের প্রতি অমানবিক ব্যবহার করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য পুরো দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। উত্তর প্রদেশ ৪৮৭ ট্রেন চালিয়েছে, আর পশ্চিমবঙ্গ  মাত্র ৭টা ট্রেন চালিয়েছে। যখন তাঁরা বুঝতে পারছেন, রাজ্য সরকার তাঁদের আনতে ইচ্ছুর নয়, তথন তাঁরা বাধ্য হয়ে হেঁটে বা ট্রাকে করে বাড়ি ফেরার চেষ্টা করছে। আর তাতেই বাড়ছে দুর্ঘটনা ঘটছে। পশ্চিমবঙ্গে এখনও ১৫ হাজার শ্রমিক পৌঁছায়নি বলে জানান তিনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola