আরজিকর মেডিক্যালের আইসোলেশন ওয়ার্ডের বেহাল দশার ভিডিও ট্যুইট রাজ্য বিজেপির, অভিযোগ ওড়াচ্ছে তৃণমূল
কয়েকদিন আগে এমআর বাঙুর হাসপাতালের বেহাল দশা নিয়ে ট্যুইট করেছিলেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। এবার আর জি করের মহিলা আইসোলেশন ওয়ার্ডের বেহাল দশা নিয়ে রাজ্য বিজেপির তরফে আরও একটি ট্যুইট করা হয়। দিলীপ ঘোষও সেই একই অভিযোগ তোলেন। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন। তাঁর মতে, সমস্ত স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতা বজায় রেখেই কাজ করছে রাজ্য সরকার।
Tags :
COVID 19. Tweet Shantanu Sen Bangur R G KAR HOSPITAL Corona Virus Corona Babul Supriyo Abp Ananda West Bengal BJP