২০ এপ্রিল থেকে শুরু হতে পারে শর্তাধীন যাতায়াত, জানালেন প্রধানমন্ত্রী
যে সব এলাকা করোনা সংক্রমিত নয়, সেখানে ২০ এপ্রিল থেকে শর্তাধীন যাতায়াত শুরু করা যেতে পারে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে আগামীকাল একটি বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, ভারত কীভাবে করোনা মোকাবিলা করেছে, তা সবাই জানে। দেশে একজনও আক্রান্ত হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া শুরু হয়েছিল। পাশাপাশি মাস্কের ব্যবহার বাধ্যতামূলক বলেও জানান তিনি। যাঁরা যাঁরা করোনা যুদ্ধে লড়ছেন, তাঁদের সবাইকে সম্মানজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।
Tags :
Modis Speech Sppech 20th April Conditional Travel Locked Down Corona Abp Ananda India West Bengal Covid-19 Coronavirus Narendra Modi PM Modi