বেলেঘাটা আইডিতে দীর্ঘক্ষণ লাইনে ছিলেন হাবড়ার করোনা আক্রান্ত তরুণী, সংক্রমণ ছড়ানোর আশঙ্কা

রাজ্যে আরও এক করোনা আক্রান্তের খোঁজ মিলল। বেলেঘাটা আইডিতে ভর্তি হাবড়ার তরুণী। তিনি ফিরেছেন স্কটল্যান্ড থেকে। গতকাল রাতে তাঁর রিপোর্টে সংক্রমণ ধরা পড়ে। জানা গিয়েছে, বেলেঘাটা আইডিতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল ওই তরুণীকে। সেজন্য অন্য কারও শরীরে সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও রয়ে গিয়েছে। তরুণী যে বিমানে ফিরেছেন, তার যাত্রীতালিকা চেয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola