এবিপি আনন্দের খবরের জের, কোভিড পরীক্ষার নামে প্রতারণার অভিযোগে ধৃত ৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Aug 2020 11:30 AM (IST)

কোভিড পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগ। আইসিএমআর-এর নামে ভুয়ো করোনা টেস্ট রিপোর্ট তৈরির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল নেতাজি নগর থানার পুলিশ। এবিপি আনন্দের খবরের জেরে পদক্ষেপ পুলিশের। ধৃতদের মধ্যে ২ জন সরকারি হাসপাতালের চুক্তিভিত্তিক ল্যাবকর্মী।