Bhangar: ভাঙড়কাণ্ডে আরও ৩ আইএসএফ কর্মী গ্রেফতার | ABP Ananda LIVE
ABP Ananda | 27 Jan 2023 04:21 PM (IST)

ভাঙড়কাণ্ডে (Bhangar) আরও ৩ আইএসএফ (ISF) কর্মীকে গ্রেফতার করল লেদার কমপ্লেক্স থানার পুলিশ (Leather Complex Police Station)। গত শনিবার তৃণমূল-ISF সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে ভাঙড়। হাতিশালা মোড়ে পুলিশের সামনেই ব্যাপক সংঘর্ষ, ইটবৃষ্টি, বোমাবাজি এমনকী গুলি চলার অভিযোগ ওঠে। সেইসব ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করছে পুলিশ। গতকাল রাতে ভাঙড়ের কাশীপুর এলাকায় তল্লাশি চালিয়ে ৩ আইএসএফ কর্মীকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ৫০ জনকে গ্রেফতার করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ।