দু্র্নীতি-হিংসা থেকে নজর ঘোরাতে তৃণমূলের কৃষিবিল আন্দোলন, কটাক্ষ দিলীপের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Sep 2020 07:28 PM (IST)

অত্যাবশকীয় পণ্য তালিকা থেকে আলু, পেঁয়াজ, ভোজ্য তেলকে বাদ দেওয়ার প্রতিবাদে রিষড়ায় তৃণমূলের বিক্ষোভ। একই ইস্যুতে পথে নামল টিএমসিপিও। পাল্টা দিলীপ ঘোষের মন্তব্য, "টিএমসিপির কথা কেউ বিশ্বাস করে না। আজ ঘূর্ণিঝড়ের ত্রাণের টাকা লুঠ হয়েছে, দুর্নীতি হচ্ছে। রাজনৈতিক হিংসা বাড়ছে। এসব থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য কৃষি বিলকে হাতিয়ার করা হচ্ছে এবং মিথ্যা প্রচার করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ মোদির ওপর ভরসা করেন, মমতার ওপর করেন না।"