TMC Internal Issue: এবার প্রধান পদ পাওয়া নিয়ে তৃণমূলের অন্দরে লড়াই
ABP Ananda | 05 Aug 2023 02:16 PM (IST)

উত্তর ২৪ পরগনায় এবার প্রধান পদ পাওয়া নিয়ে তৃণমূলের অন্দরে লড়াই
বারাসাত ২ নম্বর ব্লকের কীর্তিপুরে অঞ্চল ও ব্লক অফিসে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা
কীর্তিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করে তৃণমূল
প্রধান পদটি তফশিলি জাতির মহিলাদের জন্য সংরক্ষিত
স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণা পাত্র নামে এক সদস্যের প্রধান হওয়ার কথা ছিল
গতকাল রাতারাতি নাম বদলে যাওয়ায়, আজ সকালে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীদের একাংশ
শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি