আত্মহত্যাকে খুন বলে চালানোর চেষ্টা করছে বিরোধীরা: সৌগত রায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Nov 2020 07:07 PM (IST)

'রাজ্যে এখন নতুন কায়দায় খুন হচ্ছে। তালিবানি কায়দায় খুন করছে তৃণমূল।' মল্লারপুর প্রসঙ্গে মন্তব্য করেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এরই পাল্টা মন্তব্য করলেন তৃণমূল নেতা সৌগত রায়। বলেন, 'আত্মহত্যার চেষ্টাকে খুন বলে চালানোর চেষ্টা করছে বিরোধীরা।'