TMC News: ভাঙড়ে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ABP Ananda Live
ABP Ananda | 09 Jan 2025 03:00 PM (IST)

Bhangar News: ভাঙড়ে ফের প্রকাশ্যে তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্ব। ভাঙড় (Bhangar) ২ বিডিও অফিসে তৃণমূলের ২ গোষ্ঠীর বচসা। আরাবুল ইসলাম ও সওকত মোল্লার অনুগামীদের বচসা। পোলেরহাট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
বাংলাদেশের জেলে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতীয় মৎস্যজীবীরা
কারও পায়ে রক্ত জমে গেছে। কোমরে আঘাত। কাউকে বুট দিয়ে লাথি মারা হয়েছে। রেহাই পাননি মূক ও বধির মৎস্যজীবীও। বাংলাদেশের জেলে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতীয় মৎস্যজীবীরা। গত বছর অক্টোবর ও নভেম্বর মাসে ৬টি ট্রলারে চড়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন কাকদ্বীপের ৯৬ জন মৎস্যজীবী। আন্তর্জাতিক জল-সীমানা লঙ্ঘনের অভিযোগে তাঁদের গ্রেফতার করে ইউনূস সরকার। সোমবার বাড়ি ফিরেছেন তাঁরা। কিন্তু এখনও তাঁদের চোখে-মুখে আতঙ্কের ছাপ।