ঝাড়গ্রাম : সেফ হোমে খাবার দিতে গিয়ে তৃণমূল কর্মীকে 'মারধর', অভিযুক্ত বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Aug 2020 03:18 PM (IST)

ঝাড়গ্রামের সাকরাইলের সেফ হোমে খাবার পৌঁছনোর সময় তৃণমূল কর্মীর উপর হামলা। রাস্তায় ফেলে মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা দাবি জেলা বিজেপি নেতৃত্বের। কেন তৃণমূল কর্মী কোয়ারেন্টিন সেন্টারে খাবার পৌঁছে দেবে তোলা হলো প্রশ্ন।