এক ঝলকে : সাগর দত্ত হাসপাতালে অচলাবস্থা অব্যাহত, উত্তর ২৪ পরগনায় বিজেপি কর্মীদের উপর হামলা
সাগর দত্ত হাসপাতালে অচলাবস্থা অব্যাহত। স্বাস্থ্যশিক্ষা অধিকর্তার সঙ্গে বৈঠকে অধরা সমাধান সূত্র। কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। সাগর দত্ত হাসপাতালকে কোভিড হাসপাতাল ঘোষণা করা হয়। এর জেরে মিলবে না অন্য রোগের চিকিৎসার প্রশিক্ষণ। এই দাবিতে আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা। কলেজের সুপারকে ঘেরাও। উত্তর ২৪ পরগনার বনগাঁয় বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। থানায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। দলীয় কর্মীদের বিক্ষোভে সামিল হন সাংসদ শান্তনু ঠাকুরও।
Tags :
Sagar Dutta Hospital COVID-19 Live Shantanu Thakur COVID-19 Hospital North 24 Pargana Abp Ananda TMC BJP