এক ঝলকে : করোনায় মৃত্যু তৃণমূল নেতার, লকডাউনে শিবপুজো ঘিরে ধুন্ধুমার কাকদ্বীপে

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু তৃণমূল নেতার। মারা গেলেন হাওড়ার আমতার ২ নম্বর পঞ্চায়েতের সহ সভাপতি শেখ খাইদুল হক। বয়স হয়েছিল ৫২ বছর। ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। লকডাউন অমান্য করে শিব মন্দিরে পুজোর আয়োজনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের শিমুলবেড়িয়া। পুলিশের ওপর লাঠি, বাঁশ, পাথর নিয়ে হামলা। আহত ১ এএসআই, ১ কনস্টেবল এবং কয়েকজন পুলিশ কর্মী, ঘটনায় গ্রেফতার ২৮।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola