এক ঝলকে : স্বেচ্ছামৃত্যুর আবেদনকারী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে শিক্ষা দফতরের প্রতিনিধি, সঙ্গে আরও অন্য খবর

<<পূর্ব মেদিনীপুর>>
১. এবিপি আনন্দের খবরের জের। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে স্বেচ্ছামৃত্যুর আবেদনকারী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করলেন শিক্ষা দফতরের প্রতিনিধি। পেনশন জটিলতা কাটানোর আশ্বাস। পদক্ষেপের আশ্বাস জেলাশাসকেরও।


<<মুর্শিদাবাদ>>
২. জঙ্গি সংগঠনের স্লিপার সেলের সদস্য হিসেবে কাজ করতেন শামিম আনসারি। ধৃতকে জেরা করে এই তথ্য মিলেছে বলে এনআইএ সূত্রে দাবি। মুর্শিদাবাদের জলঙ্গি থেকে ধৃত শামিমকে, আজ ট্রান্সজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া হবে বলে এনআইএ সূত্রে খবর।


<<বীরভূম>>
৩. পাড়ুইয়ের পর ইলামবাজার। বীরভূমে ফের মাওবাদীদের নামে পোস্টার। নিশানায় শাসক দলের নেতৃত্ব। নেপথ্যে বিজেপি, অভিযোগ তৃণমূলের। পাল্টা কটাক্ষ গেরুয়া শিবিরের।


<<দক্ষিণ ২৪ পরগনা>>
৪. দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে প্রকাশ্যে বিজেপির কোন্দল। অনুপম হাজরার গাড়ি আটকে জেলা সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ। তৃণমূল থেকে আসাদের গুরুত্ব দেওয়ার অভিযোগ। দলীয় অফিসের মধ্যেই সংঘর্ষ, আহত বেশ কয়েকজন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola