শিরোনাম: করোনা আক্রান্ত হয়ে মৃত খড়দার তৃণমূল কংগ্রেস প্রার্থী, দিল্লিতে ফের এক সপ্তাহের লকডাউন

করোনা আক্রান্ত হয়ে মৃত খড়দার তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহা। লড়াকু সৈনিককে হারালাম, খড়দায় ও জিতবেই, বললেন মমতা। মৃত্যুর দায় নির্বাচন কমিশনের, অভিযোগ তৃণমূলের। পরপর চার দিন দেশে করোনার নতুন সংক্রমণ তিন লক্ষ পার করল। দৈনিক মৃতের সংখ্যা তিন হাজার ছুঁইছুঁই। দিল্লিতে ফের এক সপ্তাহের লকডাউন। 'সচেতন থাকুন, এই লড়াইয়ে আমরা জিতবই', দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রীর। মন কি বাত বন্ধ করে কোভিডের কথা বলুন, আক্রমণ মমতার। মোদিকে খোঁচা রাহুলেরও। পিএম কেয়ার্স ফান্ডের টাকায় তৈরি হবে ৫৫১টা অক্সিজেন প্ল্যান্ট, দ্রুত এই প্ল্যান্ট চালু করার নির্দেশ প্রধানমন্ত্রীর। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola