Train Accident: দুর্ঘটনার তৃতীয় দিন, স্বাভাবিক হচ্ছে ট্রেন পরিষেবা, তবে ভোলা যাবে কি দুঃসহ সেই স্মৃতি?
ABP Ananda | 05 Jun 2023 10:15 AM (IST)

বালেশ্বরের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার আজ তিন দিন। কোনওমতে লাইন পরিষ্কার করে গড়িয়েছে ট্রেনের চাকা। রেল লাইনের দুপাশে এখনও উল্টে অনেক বগি। যার মধ্যে থেমে গিয়েছে অনেকের পথ চলা। সূর্য ছোঁয়া আজকের সকালেও রাতের চেয়ে অন্ধকার। উল্টে পড়া একের পর এক বগি যাতে না দেখতে হয়, সেজন্য একদিক ঢেকে দেওয়া হয়েছে। তাতে কি ভোলা যাবে দুর্ঘটনার দুঃসহ স্মৃতি?