Trinamool Congress: মোদি-বিরোধিতায় একে অপরকে জোট বার্তা কংগ্রেস-তৃণমূলের

মোদি-বিরোধিতায় একে অপরকে জোট বার্তা কংগ্রেস-তৃণমূলের
কংগ্রেসের এক্স হ্যান্ডলে মমতার ছবি, তৃণমূলের পোস্টে রাহুল-খাড়গে
'নষ্ট করার সময় আর নেই, এবার ঝাঁপাতে হবে'
'মোদি সরকারের বিরুদ্ধে নির্দিষ্ট কর্মসূচি নিয়ে ময়দানে নামতে হবে'
মুম্বইয়ে বিরোধী জোটের বৈঠকের আগে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের 
সাক্ষাতের শুরুতেই 'ওয়ান নেশন, ওয়ান বিল' নিয়ে আলোচনা
সবাইকে একজোট হয়ে ময়দানে নামার বার্তা তৃণমূলনেত্রীর 

 

পাটনার বৈঠক থেকে পথ চলা শুরু। বেঙ্গালুরুর বৈঠকে হয়েছিল নামকরণ। এবার মুম্বইয়ে তৃতীয় বৈঠক থেকে সামনে আসতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়ার লোগো। আজ INDIA জোটের প্রাথমিক পর্যালোচনা বৈঠক রয়েছে। এরপর INDIA-র নেতাদের জন্য় নৈশভোজের আয়োজন করেছেন উদ্ধব ঠাকরে। শুক্রবার চূড়ান্ত বৈঠকে বসবে বিরোধী জোট। সূত্রের দাবি, মুম্বইয়ের এই বৈঠক থেকে বিরোধী জোট INDIA-র লোগো প্রকাশ্য়ে আনা হবে। পাশাপাশি এই বৈঠকে INDIA-র একটি সমন্বয় কমিটিও তৈরি করা হবে। INDIA জোটের তরফে কাউকে মুখ হিসেবে তুলে ধরা না হলেও, বিভিন্ন দল এনিয়ে মুখ খুলতে শুরু করেছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola