২১-এর ভোটের আগে দলের মধ্যে যোগাযোগ বাড়ানোয় জোর তৃণমূলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Aug 2020 11:43 AM (IST)

২১-এর বিধানসভা ভোটের আগে দলীয় স্তরে ব্লক সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী তৃণমূল। উপদলীয় কাজকর্ম বন্ধ ও দলের মধ্যে যোগাযোগ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে তৃণমূলের সম্বন্বয় কমিটির বৈঠকে। শুক্রবার তৃণমূল ভবনে সমন্বয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পদ যাই হোক দল সবার। এই মানসিকতা নিয়ে কাজ করতে হবে।