‘বাম জমানার থেকেও অবস্থা খারাপ তৃণমূল আমলে’, কৃষকদের বঞ্চনা নিয়ে সরব বিজেপি নেতা
পশ্চিমবঙ্গের মানুষ ৩৪ বছরে বাম জমানার পরিবর্তন করে তৃণমূলকে এনেছিল ঠিকই, কিন্তু তাতে বাংলার অবস্থা আরও খারাপ হয়েছে। বাংলার কৃষকদের বঞ্চিত করা হচ্ছে, মন্তব্য বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ ভূপেন্দ্র যাদবের।