Bangladesh News: ফের গ্রেফতার দুই বাংলাদেশি নাগরিক | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ফের গ্রেফতার হল বাংলাদেশের নাগরিক। কোচবিহারের মেখলিগঞ্জে সীমান্ত পারপারের সময় এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে BSF। ডানকুনিতে ট্য়ুরিস্ট ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও রয়ে যাওয়ার অভিযোগে এক ব্য়ক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও খবর...

বৃহস্পতিবার চাকরি চাইতে গিয়ে জুটেছে পুলিশের বেধড়ক মার! কিন্তু তারপরেও আন্দোলনে অনড় যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তাঁদের স্পষ্ট দাবি, শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে আসতে হবে আন্দোলনস্থলে। যদিও আন্দোলনকারীরা নাটক করছে বলে মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। তাঁকে সমর্থন করেছে কুণাল ঘোষ। তীব্র বিরোধিতা শোনা গেছে আন্দোলনকারী ও বিরোধী দলগুলির গলায়। 

বিকাশ ভবনে আটকে পড়েছিলেন অন্তঃসত্ত্বা। বারবার চেষ্টা করা সত্ত্বেও উচ্ছৃঙ্খলভাবে প্রতিরোধ করা হয়েছে। পুলিশের 
এই দাবি নস্যাৎ করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। শোনানো হল অন্তঃসত্ত্বার সঙ্গে ফোনে কথোপকথনের অডিও ক্লিপ। মিথ্যা বলছে পুলিশ, পাল্টা দাবি আন্দোলনকারীদের।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola