মাঝ নদীতে বিপজ্জনক সেলফি! মধ্যপ্রদেশে অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই যুবতী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Jul 2020 08:45 AM (IST)

মাঝ নদীতে সেলফি তুলতে গিয়ে বিপত্তি। নদীতে বিপজ্জনক সেলফি তুলতে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই তরুণী! গত বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলার বেলখেদি গ্রামে এক নদীর মাঝে পাথরের ওপর দাঁড়িয়ে সেলফি তুলছিলেন ওই দুই তরুণী। আচমকাই নদীতে জল বাড়তে শুরু করে৷ তখন সেখানেই আটকে পড়েন তারা৷ ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা৷ কিন্তু সময়মতো ঘটনাস্থলে পৌঁছে তাঁদেরকে উদ্ধার করে পুলিশ।