Taratala News | 'দায়িত্ব দেওয়ার সময় সংশ্লিষ্ট ব্যক্তি বা এজেন্সির দক্ষতা, অভিজ্ঞতা বিচার করে দেওয়া উচিত' | ABP ANANDA LIVE

ABP Ananda  |  25 Jun 2026 10:16 AM (IST)
ABP News

Taratala News | স্টিল স্ট্রাকচার তৈরি করার মতো লোকের অভাব সারা দেশে এবং আমাদের রাজ্যেও রয়েছে। ফলে দায়িত্ব দেওয়ার সময় সংশ্লিষ্ট ব্যক্তি বা এজেন্সির দক্ষতা, অভিজ্ঞতা বিচার করে দেওয়া উচিত। কারণ একটা জয়েন্ট ফেল করলেই তার আশপাশের সমস্ত স্ট্রাকচার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে বললেন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। 


দেখুন, আপনারা বুঝতেই পারছেন, এবিপি আনন্দর হাতে এই বিল্ডিং-এর ত্রুটিযুক্ত প্ল্যান চলে এসেছে। আমার সহকর্মী অর্ণব মুখোপাধ্যায় তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথাও বলেছেন। অনেকেই বলছেন, চূড়ান্ত ত্রুটিযুক্ত নক্সার কারণেই এই structural failure ঘটেছে। তাঁরা বলছেন, ''Improper design, Improper sequence of construction" এবং অবশ্যই 'Faulty construction materials'-ই এই বিপর্যয়ের মূল কারণ। আমার পরের বক্তা, তাঁর রাজনৈতিক পরিচয়ের বাইরে, পেশায় Structural Engineer, পার্থপ্রতিম বিশ্বাস। পার্থদা, মূল কারণ তাহলে এই ঘটনার ক্ষেত্রে কোনটা?


 


আজ এই শহরে, কোনও ঘূর্ণিঝড় এসেছে? না। তাহলে ভূমিকম্প? বেশ বড়সড় কোনও ভূমিকম্প? না, তাও নয়। তাহলে কি যেটা ভেঙেছে, সেটা পুরসভার নোটিস ঝোলানো, মান্ধাতা আমলের কোনও বিপজ্জনক বাড়ি?  তাও নয়। তাহলে কীসের জন্য, তারাতলার এই ক'মাস আগে প্ল্যান পাস হওয়া একটা আস্ত নির্মীয়মান গোডাউন, এতগুলো মানুষের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে? উত্তর একটাই, গভীর দুর্নীতি আর প্রাণঘাতী গাফিলতি। আর সেই নিয়েই আজ প্রথম প্রশ্ন --- 


1. তারাতলায় ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউন। লোহার কাঠামোর নিচে চিঁড়েচ্য়াপ্টা হয়ে অসহায় মৃত্য়ু নির্মাণ শ্রমিকদের। চূড়ান্ত গাফিলতি ও নজরদারির অভাবের পেছনে কি রয়েছে গভীর দুর্নীতি?


2 'গোডাউনের বিল্ডিং প্ল্যানটাই ত্রুটিপূর্ণ ছিল, জানিয়েছেন পুরসভার ইঞ্জিনিয়াররা', দুর্ঘটনাস্থল ঘুরে এসে বললেন মুখ্য়মন্ত্রী। অভিশপ্ত গুদামের ত্রুটিপূর্ণ প্ল্য়ান পাসের নেপথ্য়ে যারা, তাদের শাস্তি হবে কি? সামনে আসবে মদতদাতাদের নাম?


3. তারাতলা-বিপর্যয়ের জের। 'অডিট হবে তৃণমূল আমলে পাস হওয়া কলকাতার সমস্ত নির্মীয়মাণ বাণিজ্যিক বিল্ডিং-প্ল্য়ানের', জানালেন মুখ্য়মন্ত্রী। একত্রিশে জুলাই পর্যন্ত বহুতলের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ। কিন্তু এই দাওয়াইয়ে কি আদৌ কাজের কাজ হবে? 


4. তারাতলাকাণ্ডে তৃণমূলকে নিশানা বিজেপির। কিন্তু তপসিয়া ও তিলজলার একের পর এক বেআইনি নির্মাণ নিয়ে কেন হঠাৎ চুপ করে গেল প্রশাসন? তবে কি জাভেদ খান ঋতব্রত-শিবিরে যোগ দিতেই বদলে গেল অঙ্কটা?


5. পার্থ চট্টোপাধ্য়ায়ের পর এবার সব্য়সাচী দত্ত। তৃণমূল নেতার লকার ও তাঁর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার ছ'কেজি সোনা, দেড় কেজি রুপো! যার আনুমানিক মূল্য় দশ কোটির টাকার বেশি! তোলাবাজির টাকায় আর কী-কী করেছেন সব্য়সাচী?


তবে শুরুতেই দেখব, তারাতলায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউন। অসহায় মৃত্যু হল একের পর এক নির্মাণকর্মীর। দেখুন -- 

  • হোম
  • ভিডিও
  • খবর
  • Taratala News | 'দায়িত্ব দেওয়ার সময় সংশ্লিষ্ট ব্যক্তি বা এজেন্সির দক্ষতা, অভিজ্ঞতা বিচার করে দেওয়া উচিত' | ABP ANANDA LIVE

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন