সোমবার থেকে ভক্তদের জন্য খুলছে বেলুড় মঠ, মানতে হবে সুরক্ষাবিধি
আগামী ১৫ই জুন নিয়মবিধি মেনে ভক্তদের জন্য খোলা হবে বেলুড় মঠের দরজা। তবে মন্দিরে বসে প্রণাম করা যাবে না। প্রণাম করতে হবে দাঁড়িয়ে মানতে হবে সামাজিক দূরত্ব, মিলবে না আরতি দেখার সুযোগ, জানালো মঠ কর্তৃপক্ষ।