আনলক ওয়ান : ডিপোতেই 'ভর্তি' বাস, রাস্তায় অসহায় অপেক্ষা যাত্রীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Jun 2020 08:39 AM (IST)

বাসস্ট্যান্ড বা ডিপোতে ভর্তি হয়ে যাচ্ছে বাসের সব আসন। ফলে দীর্ঘক্ষণ বাসস্টপে দাঁড়িয়েও বাসে উঠতে পারছেন না যাত্রীদের একাংশ। চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে একটার পর একটা বাস। অসহায়ের মত অপেক্ষা, নয়তো বিকল্প ভাবনা।