২০ বছর আগে এখানেই শুরু হয়েছিল প্রেমের! ১০০ দিন পর কফি হাউস খোলায় সেখানেই আজ বিবাহবার্ষিকী পালন করলেন দম্পতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Jul 2020 12:45 PM (IST)

প্রায় সাড়ে তিন মাসের মাথায় খুলল কফিহাউস। লাগানো হয়েছে নো মাস্ক নো এন্ট্রি পোস্টার। চলছে তাপমাত্রা মাপার কাজও। সকাল ১১ তা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত খোলা কফি হাউস। বদলে গেছে কাঁচের গ্লাস। সেই জায়গায় এসেছে কাগজের গ্লাস। কমেছে টেবিলের সংখ্যাও।