পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র কোচবিহারের বক্সীরহাট

পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র কোচবিহারের বক্সীরহাট। মাথা ফাটল এক বিজেপি কর্মীর। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ। আজ বক্সীরহাট ২ নম্বর ব্লক অফিসে মহিষকুচি ১ নম্বর ও বারোকোদালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান নির্বাচন ছিল।তাকে কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত। অভিযোগ, তৃণমূল কর্মীর লাঠির ঘায়ে মাথা ফাটে এক বিজেপি কর্মীর। এরপরই বিবাদ চরমে ওঠে। দু’ পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে বক্সীরহাট থানার পুলিশ। এরপর ফের বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়। প্রথম হামলা বিজেপির, দাবি তৃণমূলের। অভিযোগ অস্বীকার বিজেপির

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola