ফিরেছিলেন আমেরিকা থেকে, সংক্রমণের আশঙ্কায় কোয়ারেন্টিনে আইপিএস-পুত্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Mar 2020 08:45 PM (IST)

করোনা সতর্কতায় কোয়ারেন্টিনে এক আইপিএস অফিসারের ছেলে। পরশু আমেরিকা থেকে ফিরেছেন তিনি। সেদিন থেকে ছিলেন টালিগঞ্জের আইপিএস কোয়ার্টারে। এতে আপত্তি জানান প্রতিবেশীরা। শেষে পুরসভার কর্মীরা সেখানে যান, এবং তাঁকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। পাশাপাশি, বিদেশ-ফেরত আরও এক আমলাপুত্রকেও কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানা গেছে।