হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৮ বছর বয়সে প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্র

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বয়স হয়েছিল ৭৮ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হৃদযন্ত্রের সমস্যা নিয়ে গত বেশ কয়েকদিন ভর্তি ছিলেন শহরের বেসরকারি হাসপাতালে। গত কয়েকদিন যাবৎ চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন বলে, হাসপাতাল সূত্রে খবর। আচমকাই, গতকাল রাতে অবস্থার অবনতি হয়। রাত ১টা ৫০ নাগাদ মৃত্যু হয় তাঁর। তিনি শিয়ালদা আসন থেকে একাধিকবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের টিকিটে ২০০৯ সালে সোমেন মিত্র ডায়মণ্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদও হন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola