ভারতে আটকে পড়া বিদেশিরা আবেদন জানালে বাড়ানো হবে ভিসার মেয়াদ, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Apr 2020 05:40 PM (IST)

করোনা ভাইরাসের জেরে ভারতে আটকে আছেন যে বিদেশিরা এবং যাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে বা হতে চলেছে, তাঁদের আবেদনের ভিত্তিতে ভিসা ৩ মে পর্যন্ত বাড়ানো হবে। তাঁদের কাছ থেকে কোনও অর্থ নেওয়া হবে না। বেশিদিন থাকার জন্য জরিমানাও করা হবে না। তঁদের বিনামূল্যে ভারত ছাড়ার পারমিট দেওয়া হবে, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক।