Weather: আগামীকাল থেকে ফের বৃষ্টির পূর্বাভাস, বেড়েছে তাপমাত্রাও|Bangla News

আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা। বইবে পূবালি হাওয়া। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।  উত্তরবঙ্গেও আগামীকাল থেকে বৃষ্টি শুরু হবে। সরস্বতী পুজোতেও বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।  এরইমধ্যে তাপমাত্রা আগামী কয়েকদিনে বাড়বে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola