উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, সপ্তাহান্তে বর্ষা দক্ষিণবঙ্গেও

নিম্নচাপ অক্ষরেখা উত্তরে সরতেই  উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার পর্যন্ত উত্তর চলবে বৃষ্টি। সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি-রবিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola