Weather Update: নিম্নচাপ অক্ষরেখার দোসর ঘূর্ণাবর্ত! আগামী ৩ দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস ছিল। সেইমতো গতকাল রাত থেকে বিভিন্ন জেলায় শুরু হয় বৃষ্টি। রাতভর বৃষ্টিতে কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন। এর মধ্যেই আগামী ৩ দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মানুষজনকে বাড়ির মধ্যে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হয়েছে। ভারী বৃষ্টির কারণে নদীগুলির জলস্তর বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola