Weather Update: রাতভর বৃষ্টিতে ভাসল কলকাতা, রেললাইনে ধস
ABP Ananda | 03 Aug 2023 08:27 AM (IST)

নিম্নচাপ ও ভরা কটালের জোড়া ফলায় রাতভর বৃষ্টিতে ভাসল কলকাতা। কাশীপুরে হাঁটুজলে দাঁড়িয়ে পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা। লেদ কারখানাগুলিতে কাজ হয়নি। পুরসভা তৎপর বলে জানান স্থানীয় কাউন্সিলর। দক্ষিণের ঢাকুরিয়া, কালীঘাট, বেহালার বিস্তীর্ণ এলাকাতেও জল জমে।